Hot Posts

6/recent/ticker-posts

 

কবে ফিরছেন আটকা পড়া মহাকাশচারীরা, কত অর্থ পাবেন সুনীতা-বুচ?


আগামী বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে ও বাংলাদেশের সময় চারটেয় পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
গত নয় মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন(আইএসএস)-এ আটকা পড়েছিলেন সুনীতা উইলিয়ামসরা। 

বর্তমানে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান চারজন মহাকাশচারীকে নিয়ে আইএসএসে পৌঁছে গেছে। মার্কিন মহাকাশ কেন্দ্র নাসা জানিয়েছে, ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় পাঁচটা ৫৭ মিনিটে তারা নামবেন।

ভারতীয় সময়ে সেটা হবে বুধবার ভোর সাড়ে তিনটা এবং বাংলাদেশের সময়ে ভোর চারটা।

সোমবার থেকেই অবতরণের প্রক্রিয়া শুরু হবে। তা নাসা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে মহাকাশযানে সুনীতারা প্রবেশ করার পর মহাকাশযানের দরজা বন্ধ হবে।