হামলার জন্য প্রস্তুত ইরান, ভয়ে আতঙ্কিত ইসরায়েল
ইরানের ভয়ংকর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় চরম আতঙ্কে আছে ইসরায়েল।
ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষমন্ত্রী ইয়োভ গ্যালান্ত এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বলেছেন, ইরান ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ ওই কল সম্পর্কে জানেন এমন এক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক্সে এ কথা জানিয়েছেন। খবর তাসের।
সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সম্প্রতি ওই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়, গ্যালান্ত ও অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি এবং আভিযানিক ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
বিস্তারিত পড়তে
এখানে ক্লিক করুন
Social Plugin